।সাদেক হোসেন খোকা খোকান সংঘাত সৃষ্টি করতে চাই না


আওয়ামী লীগের ‘লগি-বৈঠা’কে হার মানানো বক্তব্য রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। ২৫ অক্টোবর দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে দলীয় নেতকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপির এক যৌথসভায় তিনি এই নির্দেশ দেন বলে।সাদেক হোসেন খোকান, আমরা সংঘাত সৃষ্টি করতে চাই না। কিন্তু আওয়ামী লীগ যদি হামলা করতে আসে, তার জবাব যেভাবে দেওয়া দরকার, তার সব প্রস্তুতি গ্রহণ করুন। তিনি মহানগরের নেতাদের উদ্দেশে বলেন, দুটি বিষয়ে প্রস্তুতি নিতে হবে। সভা সফল করা এবং আক্রমণের শিকার হলে প্রয়োজনে দা-কুড়ালসহ যা-যা আছে, সব নিয়ে প্রস্তুত থাকা। আমরা আগে আক্রমণ করব না। যদি আওয়ামী লীগ মানুষহত্যার জন্য কিছু নিয়ে আসে, যে-কোনওভাবে তাদের মোকাবিলা করতে হবে। কোনও ছাড় দেওয়া হবে না। আতঙ্কগ্রস্ত হয়ে সরকার ফায়দা লুটতে ২৪ অক্টোবরের পরও সংসদ অধিবেশন চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
মহানগর বিএনপির সদস্যসচিব আব্দুস সালামের পরিচালনায় যৌথসভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, থানা-ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment