অতিথি খালেদা ১৪ শর্তে সম্মেলনের অনুমতি


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে পুলিশের অবস্থান। ছবি: সাজিদ হোসেন
বুকিং বাতিল হওয়ার পরও ১৪টি শর্তে সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় কনভেনশন করার অনুমতি পেয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার বেলা আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই কনভেনশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে জানান, সম্মেলন কেন্দ্রের ভেতরেই কনভেনশন করতে হবে। বাইরে কিছু করা যাবে না, এমনকি মাইকও বাইরে ব্যবহার করা যাবে না। সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হবে এবং রাস্তায় আইনশৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ করতে পারবে না—এসব শর্তে তাদের সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে।এদিকে বেলা একটার দিকে সম্মেলন কেন্দ্রের ফটকগুলো খুলে দেওয়া হয়। এর পরই পেশাজীবী পরিষদের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে সম্মেলন কেন্দ্রসংলগ্ন রাস্তা ও ফটকগুলোতে দাঙ্গা দমনের উপকরণসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।ডিএমপির দেওয়া সেই অনুমতিপত্রের শর্তগুলো হচ্ছে—বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের ভেতরেই কনভেনশন করতে হবে; পরিচয়পত্রসহ নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োজিত করতে হবে;হল অব ফেমের বাইরে মাইক ও প্রজেক্টর দেওয়া  যাবে না;  হল অব ফেমের বাইরে রাস্তা বা ফুটপাতে কেউ জড়ো হতে পারবে না; অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগে লোকজন আসতে পারবে; বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে; আশপাশের রাস্তায় যানবাহন চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না; কোথাও ব্যানার, ফেস্টুন, লাঠি ব্যবহার করা যাবে না; হলে কোনো ক্ষতিসাধন করা যাবে না; কর্তৃপক্ষ যেকোনো সময় অনুমতির আদেশ বাতিল করতে পারবে।পেশাজীবী পরিষদের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন ৫ অক্টোবর এই কনভেনশনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। আজ মহানগর পুলিশের সদরদপ্তরের উপকমিশনার আনোয়ার হোসেন এই অনুমতি দেন।
গতকাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এরপর আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) কর্তৃপক্ষ চিঠি দিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনের বরাদ্দ বাতিল করেছিল।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলো ডটকমকে বলেন, আজকের কনভেনশনে খালেদা জিয়ার যোগ দেওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment