রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের
সামনে সমাবেশ করার জন্য আবারও অনুমতি চেয়েছে বিএনপি। বিরোধীদলীয় চিফ হুইপ
জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ও দলীয় সাংসদ বরকতউল্লা বুলু ও সাংসদ
শহীদউদ্দীন চৌধুরী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে এই অনুমতি চান।বরকতউল্লা
বুলু বলেন, ১৫ দিন আগে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানসহ তিনটি জায়গায় সমাবেশের
অনুমতি চেয়েছিলেন। তখন অনুমতি না পাওয়ায় তাঁরা নয়াপল্টনে দলের কার্যালয়ের
সামনে সমাবেশের প্রস্তুতি নিয়েছেন। নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেলে
সমাবেশ করবেন কি না, এমন প্রশ্নে বুলু বলেন, তাঁরা দলীয় ফোরামে বিষয়টি
আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন
কি না, জানতে চাইলে তিনি জানান, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা
করে বিষয়টি জানাবে বলে তাঁদের।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন