বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু নিয়ে সৌদিতে তীব্র প্রতিক্রিয়া
বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু নিয়ে সৌদিতে তীব্র প্রতিক্রিয়া
শীর্ষ নিউজ ডেস্ক : অ্যাম্বুলেন্সের পুরুষ কর্মীদের ছাত্রী হোস্টেলে প্রবেশের অনুমতি না দেওয়ায় অসুস্থ এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির অসংখ্য নাগরিক।

সৌদি আরবের ওকাজ পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ বিশ্ববিদ্যালয়ের আমনা বাওয়াজ নামের একটি আবাসিক হোস্টেলের একজন ছাত্রী বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য হাসপাতালে খবর দেওয়া হয়। যথাসময়ে অ্যাম্বুলেন্সের পুরুষ কর্মীরা তাকে হাসপাতালে নিতে হোস্টেলে আসলে তাদের ভিতরে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হল গেটে দু’ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকে অ্যাম্বুলেন্সটি। অসুস্থ ছাত্রীর সহপাঠীরা তাকে হাসপাতালে পাঠাতে শিক্ষকদের অনেক অনুরোধ করেন। কিন্তু ছাত্রী হলে পুরুষ ঢুকলে পর্দার বরখেলাপ হবে এ যুক্তিতে পুরুষ কর্মীদের হলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে বিনা চিকিৎসায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

এদিকে, তার মৃত্যুতে হলের অনেক ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়েন। তারা কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানান। কয়েকজন ছাত্রী জানান, ইসলাম হচ্ছে অত্যন্ত আধুনিক ধর্ম। ব্যতিক্রম পরিস্থিতিতে ধর্মীয় অনুশাসন শিথিল করারও বিধান রয়েছে এ ধর্মে।

মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এক্ষেত্রে ধর্ম কোনো ইস্যু নয়, কর্তৃপক্ষের নেতিবাচক মনোভাবের কারণেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।

কেউ কেউ ছাত্রী হোস্টেলগুলোতে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত অ্যাম্বুলেন্স রাখার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০০২ সালে দেশটির মক্কায় একটি বালিকা বিদ্যালয়ে আগুন লাগলে সে সময় পুরুষ দমকল কর্মীদের উদ্ধার কার্যক্রমে বাধা দেয় পুলিশ। ওই ঘটনায় ১৫ জন ছাত্রী আগুনে পুড়ে নিহত হয়েছিল।
- See more at: http://www.sheershanews.com/2014/02/07/25104#sthash.sEdjtz1e.dpuf
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment