বৃহস্পতিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতালের ডাক দিলেন ছাএ শিবীর দল ।
চট্টগ্রামে আটক শিবিরের ৩৪ নেতাকর্মীকে বুধবারের মধ্যে মুক্তি না দেওয়া হলে বৃহস্পতিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ছাএ শিবীর
মঙ্গলবার দুপুরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশ ও মিছিল থেকে বুধবার নগরীর থানায় থানায় বিক্ষোভ এবং ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হলে বৃহস্পতিবার হরতালের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
শিবিরের মহানগর শাখার (দক্ষিণ) প্রচার সম্পাদক এ জামিল জানান, মিছিল শেষে নগরীর দিদার মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল পালন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রামে শিবিরের মহানগরী অফিস ঘেরাও করে পুলিশ ৩৪ জন নেতাকর্মীকে আটক করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন